দেবকুমার দে,হাবড়াঃ হাবড়া নগরথুবা এলাকার জোৎস্না দাস প্রসব যন্ত্রণা নিয়ে হাবড়া হাসপাতালে আসে জরুরি বিভাগে ডাক্তার দেখে সাথে সাথে ভর্তি করে নেন ডাক্তার । কিন্তুু মহিলা বিভাগে যাওয়া মাত্রো গাইনোলজিষ্ট ডাঃ আলি দেখা মাএো রেফার করে দেন মহিলাকে। পরিবারের লোকজন সাথে সাথে অ্যাম্বুলেন্স ডেকে মহিলাকে গাড়িতে তুলতেই মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করে একটি সন্তান জন্ম দেন।
তার পরেই উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতালে, ডাক্তারের চিকিৎসার গাফিলতির কথা তুলে। শিশু ও মা এখন হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তুু প্রশ্ন উঠছে সরকারী হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। রাস্তার মাঝে যদি বিপদ হতো তাহলে হয়তো দুটো প্রাণকে হারাতে হত। তার দায়ভারকে নিত। এখন প্রশ্ন একটাই সরকারী হাসপাতালের হাল কবে ফিরবে?

No comments:
Post a Comment