বিরাটি, ১৫ সেপ্টেম্বর: কলকাতার নিমতা নিবাসী শিক্ষক শ্রী তপন দাস তার পরলোকগতা মা বাসন্তীদেবীর শ্রাদ্ধানুষ্ঠানে 'দেশের মাটি' হোয়াটস অ্যাপ গ্রুপের দ্বারা পরিচালিত দক্ষিণ দিনাজপুরের তপনে বন্যাত্রাণে ১০,০০১ টাকার চেক দান করেছেন। ঐ অনুষ্ঠানে তারই আত্মীয় শ্রী সুশান্ত দাস ৫০০১ টাকা দিয়েছেন সেবা ভারতীর সহযোগী সংস্থা 'কর্মযোগী' কে, যারা মহালয়ার পুণ্যদিনে খড়দহের কর্ণমাধবপুরের বিবেকানন্দ সেবা কেন্দ্রের সহায়তায় পরিচালিত দুঃস্থ পরিবারে নববস্ত্র দানের জন্য খরচ করবেন। এই দুটি দান তপন বাবুর পুত্র তুলে দিয়েছেন দুটি সংস্থারই সেবাকাজে যুক্ত অধ্যাপক ড. কল্যাণ চক্রবর্তীর হাতে।
শ্রাদ্ধদিবসে উপস্থিত অভ্যাগত সমাবেশ অধ্যাপক চক্রবর্তী বলেন, আত্মা অবিনশ্বর, তাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটি ভারতীয় শাস্ত্রের খুব গভীর চিন্তন। মৃতের শুভ আত্মা শুভঙ্করী শক্তির সহায়ক। বাসন্তীদেবীর আত্মার শান্তি কামনা করে তিনি বলেন এই মহার্ঘ দান তপনে ডাক্তার শুভদীপ চ্যাটার্জীর তত্ত্বাবধানে পরিচালিত বন্যাত্রাণে ব্যয় করা হবে। পূর্বে বহু অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করে সেখানে পাঠানো গেছে। স্বামী বিবেকানন্দের আদর্শেই সেবাকাজে এগিয়ে এসেছেন 'দেশের মাটি' এবং 'হিউম্যান রাইটস' হোয়াটস অ্যাপ গ্রুপের অনেক সদস্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগণার বহু দেশাত্মবোধী সমাজসেবী মানুষ। তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।





No comments:
Post a Comment