যে কারনে বিক্রির জন্য তিন সন্তানকে নিয়ে পালালো বাবা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 September 2017

যে কারনে বিক্রির জন্য তিন সন্তানকে নিয়ে পালালো বাবা






জুয়ার টাকা জোগাড় করতে না পেরে নিজের শিশু বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে রাতের অন্ধকারে তিন ছেলে মেয়েকে নিয়ে পালালো বাবা। নিজের ছেলে মেয়েদের  ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয় মা।ঘটনাটি ঘটেছে জয়নগর থানার চালতাবেরিয়া গ্রামে।
আসল পরিচয় গোপন করে নিজেকে গাড়ির চালক পরিচয় দিয়ে ৯বছর আগে চালতা বেড়িয়ার বাসিন্দা জাহানারা মোল্লাকে বিয়ে করে  দিল্লীতে নিয়ে যায় আক্রাম শেখ নামে এক যুবক,কিন্তু দিল্লীতে যাওয়ার পর জাহানারা জানতে পারে ,তার স্বামীর নাম হরিওম শর্মা,এবং সেখানে একটি বাড়ীতে রেখে প্রায় দিন মদ্যপ অবস্থায় ফিরে স্ত্রীর উপর অত্যাচার করত আক্রাম,এমনটাই অভিযোগ স্ত্রী জাহানারার।জাহানারা আরো জানায়,-স্বামী মদ খাওয়া এবং জুয়া খেলার জন্য টাকা যোগান দিতে গিয়ে একটি মেসে পরিচারিকার কাজ করতে বাধ্য হয় সে,কিন্থু তাতে কোন লাভ হয়নি,প্রতিদিনই চলতো তার উপর পাশবিক অত্যাচার।

অবশেষে বাপের বাড়ীতে সব কথা জানিয়ে তিন ছেলেমেয়েকে  নিয়ে চলে আসে জাহানারা।আক্রাম ও শশুরবাড়ীতে আসে।এখানে ও স্ত্রীর কাছে মদ খাওয়া এবং জুয়া খেলার জন্য টাকা চাইতে থাকে,জাহানারা দিতে রাজী না হওয়ায,--তাকে নানাভাবে হুমকি দিতে থাকে স্বামী আক্রাম,সে জানায় প্রয়োজনে নিজের ছেলে মেয়েকে বিক্রি করে জুয়া খেলবে সে।তারপরই গত শনিবার গভীর রাতে তিন ছেলে মেয়েকে নিয়ে উধাও হয়ে যায় আক্রাম।দুদিন ধরে কোথাও না পেয়ে অবশেষে জয়নগর থানায় অভিযোগ করে জাহানারা।তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জয়নগর থানা।

No comments:

Post a Comment

Post Top Ad