নিজের হাতে তৈরি সংগঠন হিন্দু সংহতি থেকে সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন তপন ঘোষ। নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে তাঁর এই সরে দাঁড়ানো বলে জানিয়েছেন তপন ঘোষ ঘনিষ্টরা।নয়া হিন্দু সংহতির সভাপতি হলেন শ্রী দেবানু ভট্টাচার্য।
প্রসঙ্গত, রাজ্যের নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়িয়ে সাহস যোগাতে তপন ঘোষ বিজেপি ও সংঘ সম্পর্ক ছিন্ন করে হিন্দু সংহতি তৈরি করেন তপন বাবু। পাকিস্তান ও ইসলামপন্হী অসাম্প্রদায়িক বাম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের শাসক ও বিরোধী রাজনৈতিক দলের হিন্দু কোতল মানসিকতার বিরুদ্ধে অরাজনৈতিক হিন্দু সংগঠন সাহসীকতার সাথে লড়াই করে এগিয়ে চলেছে গত কয়েক বছর ধরে। কলকাতায় বাৎসরিক সভা করা থেকে নানা মন্তব্য ও আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াতে গিয়ে বারংবার সরকার বিরোধীদের কড়া প্রতিরোধের মুখে পড়তে হয়েছে হিন্দু সংহতির সদস্যদের। লেলিয়ে দেওয়া হয়েছে পুলিশ ও গোয়েন্দাদের।হিন্দু সংহতির ফেসবুক পাতা ও মুখপত্র থেকে এই তথ্য মিলেছে।
মুসলিম তোষণ ও হিংসার ঘটনা ক্রমশো বাড়ার ফলে রাজ্য এখন বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে আগামিদিনের লড়াই অনেক কঠিন সেই ভবিষ্যতের কথা তপন ঘোষ সর্বভারতীয় সভাপতির পদ তরুণ প্রজন্মের হাতে ছেড়ে পেছন থেকে পরিচালনা করতে শনিবারের বার বেলায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংগঠনের একাধিক সদস্যা জানিয়েছেন।

No comments:
Post a Comment