পুজো ও মহরমের সময় অশান্তি এড়াতে রাজ্যজুড়ে নজরদারী করতে দলীয় নেতা কর্মীদের ময়দানে নামাচ্ছে তৃণমূল। কলকাতায় তৃণমূলের কোর কমিটির বৈঠকের এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে জেলায় জেলায় তৃণমূল নেতারা এখন থেকেই খুটি সাজাতে শুরু করে দিয়েছেন বলে খবর ।
শনিবার উত্তরপাড়ার তৃণমূলের বিধায়ক তথা হুগলি জেলার কার্যকরি সভাপতি প্রবীর ঘোষাল একটি সাংবাদিক বৈঠক করে একথাই জানান। এদিন তিনি বলেন, বিশেষ করে স্পর্শকাতর কাতর এলাকায় কড়া নজরদারী করার জন্যে ব্লক ও টাউন সভাপতিদের এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, উৎসবের সময় কোনও নেতা ছুটি কাটাতে বাইরে যেতে পাড়বেন না। উৎসবের সময় দলীয় স্তরের সমস্ত নেতাদের নিজেদের এলাকায় থাকতে হবে। দুর্গা পুজোর শোভাযাত্রায় বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মহরমের সময়ও মহরমের শোভাযাত্রায় দলীয় নেতা কর্মীদের ওই শোভাযাত্রায় হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শোভাযাত্রাতে দলীয় কর্মীদের তৃণমূলের কোনও ব্যাচ পরতে নিষেধ করা হয়েছে।
পুজো ও মহরমের সময় ব্লক ও টাউনে একটি করে কন্ট্রোলরুম খুলতে হবে। সেখানে একটা ফোন নম্বর ব্যাবহার করতে হবে। সেই ফোন নম্বর দলের সমস্ত স্তরের নেতা কর্মীদের কাছে রাখতে হবে। কোথাও কোনও অপৃতিকর ঘটনা ঘটলেই দলীয় কর্মীরা সেই খবর তুরান্ত ব্লক ও টাউনের নেতাদের জানিয়ে দেবেন। সেই নেতারা বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানাবেন। একই সঙ্গে দলের শীর্ষ নেতারা বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানাবেন। এর পাশাপাশি এলাকার বড় পুজো প্যান্ডেলগুলিতে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দোপাধ্যায়ের সিডি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে বিজেপির হুগলি জেলার সভাপতি ভাষ্কর ভট্টাচার্য বলেন, পুলিশ যে কাজটা পারছে না। সেটা তৃণমূলের ক্যাডারদের দিয়ে করাবেন। অর্থাৎ রাজ্যের আইন শৃংখলার দায়িত্ব তৃণমূল ক্যাডারা হাতে তুলে নেবেন। সুতরাং সেটা কি অবস্থা হবে সেটা মানুষ দেখবে।

No comments:
Post a Comment