এক রাতে মাথার চুল বাড়ল এক হাত| মহালয়ার সন্ধিক্ষণে এই খবর ছড়িয়ে পরতেই এলাকায় ঠাকুর ঠাকুর রব| ঠাকুরকে দেখতে হাজার-হাজার মানুষ ভিড় জমালেন বাড়িতে| মঙ্গলবার সকালে ভগবানের মঙ্গলময় কৃপা বছর ১৯-এর এক কিশোর মধ্যে| আপাতত জটাধারী ওই কিশোরের নাম বাপি পাসওয়ান| ঘটনাটি হুগলি স্টেশন সংলগ্ন কানাগর আদর্শনগর এলাকার| কলাবিভাগের প্রথম বর্ষের ছাত্র বাপি গতকাল পর্যন্ত আর পাঁচজন সাধারণ ছেলের মতই ছিল| মাথায় চুল ছিল ছোট-ছোট| কিন্তু আজ ভোরর চারটা নাগাদ ছেলে মা মা আমার কি হলো বলে ঘুম থেকে উঠে পরে| মা রিতা দেবীর বক্তব্য আমি তো অবাক একি হলো ছেলের| এরপর সম্ভিত ফিরতে বুঝতে পারি আমার ছেলের প্রতি ঠাকুরের কৃপা হয়েছে| তাই আপাতত ফুল ফল আনতে ব্যস্ত| মহালয়ার সকালে ছেলে আমার পুজো করবে| এদিকে এই খবর চাউর হতেই ছোট্ট টালির ওই বাড়িতে ভিড় উপচে পড়ছে| সকলেরই বক্তব্য অবিশ্বাস্য, অলৌকিক| যদিও বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর! তাই বিজ্ঞান মঞ্চ যাই বলুক না কেন? মিরাকেল হোক বা নাই হোক, আপাতত মহালয়ার সকালে ঠাকুরকে নিয়ে ব্যস্ত চুঁচুড়া থানা এলাকার আদর্শ নগরের সাধারণ মানুষ|

No comments:
Post a Comment