দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর আগুনে পুড়ে গেল দুটি ট্রাক। বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে এক ট্রাকচালকের। গুরুতর আহত আরও এক ব্যক্তি। শিলিগুড়ির ফুলবাড়ির ঘটনা।
সঙ্গে সঙ্গে দুটি ট্রাকেই আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রাক দুটিই। বিধ্বংসী আগুন থেকে পালাতে পারেননি ট্রাক চালক। চালকের আসনে বসা অবস্থাতেই পুড়ে ঝলসে যান তিনি। গুরুতর আহত হন অপর এক ব্যক্তি। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার প্রায় ঘণ্টা খানেক পর পৌঁছায় দমকল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। ট্রাক দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। ট্রাক দুটির মধ্যে আর কেউ রয়েছেন কি না তা খুঁজে দেখছে দমকল ও পুলিশ। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

No comments:
Post a Comment