ভাইয়ের হাতে খুন যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 September 2017

ভাইয়ের হাতে খুন যুবক


ঈদের দিন রাতেই মামাতো ভাইয়ের হাতে গুলি বিদ্ধ হয়ে খুন যুবক।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে।মৃত যুবকের নাম মির মেহেবুল কারিগর (২৫)।সূত্রের খবর,শান্তিপুর পুরসভার মালঞ্চর বাসিন্দা মির মেহেবুল কারিগর শনিবার রাতে তারই বাড়ির পিছনের একটি মাঠে বসে বন্ধুদের সাথে গল্প করছিল।সেই আসরে মেহেবুলের মামাত ভাই রাজা কারিগরও উপস্থিত ছিল।অভিযোগ,ওই আসরে রাজাই মির মেহেবুল কে ডেকে নিয়ে গিয়েছিল,এবং আসর চলাকালীন হঠাৎই রাজা পিস্তল বেরকরে মির  মেহেবুলকে লক্ষ করে গুলি চালায় ও এলাকা থেকে পালিয়ে যায়।গুলির শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে দেখে মাঠের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মির মেহেবুল।তাকে উদ্ধার করে প্রথমে শান্তিপুর ও পরে কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করা হয়।কৃষ্ণনগর হাসপাতালেই মৃত্যু হয় মির মেহেবুলের।এই ঘটনায় ইতিমধ্যেই রাজা কারিগর সহ দুই জনকে আগ্নেয় অস্ত্র সহ গ্রেফতার করেছে।পুলিশ সূত্রের খবর,শান্তিপুর থানায় মৃত মির মেহেবুল ও অভিযুক্ত রাজা কারিগরের নামে একাধিক অসামাজিক মূলক কাজের অভিযোগ রয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান,টাকা পয়সার ভাগ নিয়ে বচসা ও পুরোনো কোনো রাগ থেকেই এই খুনের ঘটনা।

No comments:

Post a Comment

Post Top Ad