জিম করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল হাওড়ার এক পুলিশ কর্মীর মেয়ে। জানা গিয়েছে, হাওড়ার লিলুয়া থানা এলাকার চকপাড়ার বাসিন্দা কলকাতা পুলিশে কর্মরত বাদল মজুমদারের মেয়ে কবিতা মজুমদার কলকাতার নেতাজীগড়ের নেতাজী বিদ্যায়নের দ্বাদশ শ্রেণির ছাত্রী।সে ব্যাঁটরা থানার অবসরের কাছে একটি জিম সেন্টারে প্রতিদিন জিম করতে যায়।কিছুদিন আগে বাদল মজুমদারের কাছে প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দিয়ে খুনের হুমকি দেওয়া হয় একটি ফোন থেকে।মেয়েকে ধর্ষণ ও তাকে খুন করার হুমকি ছিল সেই ফোনে ।এরপর বাদল বাবু লালবাজারের গুন্ডা দমন শাখায় অভিযোগ জানিয়েছিলেন।কয়েকদিন যাবৎ তাকে কেউ কেউ অনুসরন করছে বলে মাকে জানিয়েছিল কবিতা।মঙ্গলবার বিকেলে সে জিম করতে যাওয়ার পথে তাকে চারজন অনুসরন করছে বলে জানিয়ে মাকে ফোন করেছিল কবিতা।তার পর থেকে তার ফোনের সুইচ অফ বলে জানান বাদল বাবুর স্ত্রী।এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি।তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment