নয়া কৌশলে ছাত্র অপহরণের ঘটনা ঘটল দক্ষিন ২৪ পরগনায়। গাড়ী চালানোর টোপ দিয়ে এক ছাত্র কে অপহরনের অভিযোগ উঠলো লরি চালকের বিরুদ্ধে।লরি চালকের খোঁজে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি পুলিশের।যোগাযোগ করা হচ্ছে পাঞ্জাব পুলিশের সংগে।
ঘটনা ঘটেছে দক্ষিন ২৪ পরগনার জীবনতলা থানার হাওড়ামারী এলাকায়।।নিখোঁজ ওই ছাত্রের নাম মাহাবুব হক মোল্লা। জীবনতলা থানার হাওড়ামারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,গত শুক্রবার ওই স্কুলে ঈদের ছুটি পড়ে। সেই সময় স্কুলে আসে পাঞ্জাব থেকে দুটি ট্রাক। সেই ট্রাকে ছিল সবুজ সাথী ও কন্যাশ্রী প্রকল্পের সাইকেলের যন্ত্রাংশ। সেই দিন সকালে একটি ট্রাক বেরিয়ে গেলে অন্যটি যান্ত্রিক কারনে আটকে পড়ে।দুপুরের পর সেটি ও রয়না দেয় পাঞাবের উদ্দেশ্যে।নিখোঁজ ছাত্রের বন্ধু দের অভিযোগ তখন লরির ড্রাইভার কাকু ওকে বলে লরি চালানো শেখাবো, তখন ও লরি চালকের সাথে চলে যায়।লরির চালক আমাদের মিষ্টি খাওনোর জন্য একশ কুড়ি টাকা দেয়।
প্রত্যক্ষ দর্শী দের অভিযোগ, ছেলে টি কে প্রথম লরি থেকে নামিয়ে দেয়।কিন্তু কিছুক্ষণ পরে আবার উঠে পড়ে লরি তে।আমরা ভাবলাম হয়তো নেমে যাবে।কিন্ত পরে শুনলাম আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।একই কথা জানালেন স্কুলের গার্ড জুব্বার লস্কর। তিনি আরোও দাবি করেন, লরির চালকের নম্বরে আমি ফোন করি চালক প্রথমে ফোন ধরে স্কুলের ছাত্র তার লরি তে যাওয়ার কথা অস্বীকার করে, পরে আর ফোন ধরছে না।গাড়ি টি পাঞাবের নম্বর প্লেটের ছিল। গাড়ীর নম্বর আমি পুলিশ কে জানিয়েছি।
জীবন তলা থানাতে নিখোঁজের অভিযোগ জানিয়েছেন ছাত্রের বাবা আক্রমূল হক মোল্লা। এবিষয়ে তিনি বলেন, স্কুলের ব্যাগ নিয়েই পালিয়েছে। ওর গাড়ী চালানোর ঝোঁক ছিল।সেই টোপ বুঝেই লরি চালক তাকে নিয়ে গেছে।বিষয় টি পুলিশ কে জানিয়েছি।ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।খোঁজা হচ্ছে পাঞাবের নেম প্লেট লাগানো গাড়ী টি কে।গাড়ির নম্বর দিয়ে যোগাযোগ করা হচ্ছে পাঞাব পুলিশের সাথে।

No comments:
Post a Comment