বহিষ্কারের পর তৃণমূল নিয়ে কি মন্তব্য আনিসুরের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 October 2017

বহিষ্কারের পর তৃণমূল নিয়ে কি মন্তব্য আনিসুরের?


মুকুল দল ত্যাগ  করেছেন আর অনেকে নাকি দল ছাড়বেন বলে ফিস ফাস করছেন একদা মুকুল ঘনিষ্ট কিন্তু অভিষেক এর নির্দেশ এ একেবারেই স্বমহিমায় রয়েছেন পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান আনিসুর রহমান। কিছুদিন আগে স্বয়ং তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায় কলকাতায় সাংবাদিক বৈঠক করে যাকে দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেছিলেন সেই আনিসুরই কিনা জানিয়ে দিলেন, তিনি আজও তৃণমূলেরই সৈনিক। তাই বুধবার রীতিমতো দলের ব্যানারেই পাঁশকুড়া পুরসভার ১৫নং ওয়ার্ডে জনসভায় দাপিয়ে বেড়ালেন তিনি।

শুধু সভা করেই ক্ষান্ত থাকেননি তিনি। এদিনের সভায় দাঁড়িয়ে জেলা তৃণমূল নেতৃত্ব বিশেষ করে অধিকারী পরিবারের বিরুদ্ধেই বেশী করে সরব ছিলেন তিনি। আনিসুরবাবু জানিয়েছেন, তিনি যদি চেয়ারম্যান না হতাম তবে যে সমস্ত হনুমান জেলায় লাফালাফি করছে তাঁদের শায়েস্তা করে দিতেন তিনি। তাঁর মতে, আমার নেত্রী যদি বলে তবে আমি এক মিনিটেই পদত্যাগ করে নেব। নাহলে কোনও অধিকারী পরিবার যতই শক্তি থাকুক, যতই গুন্ডা পাঠাক, আমার রক্ত সমস্ত ওয়ার্ডে পড়বে কিন্তু আমাকে জোর করে কেউ পদত্যাগ করাতে পারবে না।

তাঁর মতে, পার্টি থেকে কোন চিঠি আসেনি। সেখানে নেত্রিকে বলা হয়েছে পার্টির হুইপ মানিনি, পার্টির চিঠি মানেনি। যদি বাপের বেটা হয়ে থাকেন তবে প্রমাণ করে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কোনও চিঠি বা রাজ্যের দেওয়া চিঠি মানিনি তবে রাজনীতি ছেড়ে দেব। আমাকে ভয় দেখাচ্ছে মিথ্যে মামলায় আমাকে জেলে ঢোকাবে। প্রয়োজন হলে আমি জেল থেকেই পাঁচ বছরই পুরসভা চালাব, আর মানুষকে বিনে পয়সায় পরিষেবা দেব। দেখি পাঁশকুড়ার মানুষ আমাকে ছুঁড়ে ফেলে নাকি আমার পাশে থাকে।

প্রসঙ্গতঃ পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে তৃণমূলের জেলা নেতৃত্বের হুইপকে অগ্রাহ্য করার অভিযোগ ওঠে আনিসুরের বিরুদ্ধে। দলের নির্দেশকে অমান্য করেই তিনি জোর করে চেয়ারম্যানের পদে বসেছেন বলে অভিযোগ। যার জেরে কলকাতায় সাংবাদিক সম্মেলন করে আনিসুরকে তৃণমূল থেকে ৬ বছরের জন্য বহিষ্কারের কথা ফলাও করে ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেই ঘোষণাকে কোনও কেয়ার করতেই রাজি নয় আনিসুর। তাঁর সাফ কথা, পাঁচ বছরের জন্য তিনি চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন। আর এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করেই তিনি পুনরায় মাঠে নেমেছেন বলে আনিসুরবাবু জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad