ফের চাঁদার জুলুম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 October 2017

ফের চাঁদার জুলুম


রাতে বাড়িতে চড়াও হয়ে কালি পুজোর চাঁদার জুলুম। ২০০০ টাকা চাঁদা দিতে না পারায় পরিবারের ২ সদস্যকে বেধড়ক মারধোর করে ক্লাবের ছেলেরা বলে অভিযোগ। শনিবার রাতে মুর্শিদাবাদে কান্দি থানার কলাবাগান এলাকার এই ঘটনায় আহত ২ ব্যক্তিকে ভর্তি করা হয় কান্দি মহকুমা হাসপাতালে।
অভিযোগ  কালি পুজোর আগেই স্থানীয় ক্লাব কমিটির পক্ষ থেকে ২০০০টাকা ধার্য করা হয় ওই এলাকারই বাসিন্দা  ঘোষ পরিবারের কাছে। পুজো পেরিয়ে যাওয়ার পর শনিবার রাতে টাকা আদায় করতে স্থানীয় ক্লাবের জনা তিনেক সদস্য চড়াও হয় রাজু ঘোষের বাড়িতে। এতো টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তারা বেধড়ক মারধোর করতে শুরু করে রাজু ঘোষকে। তাকে বাঁচাতে গেলে মারধোর করা হয় ওই পরিবারেরই সদস্য গৌরাঙ্গ ঘোষকেও। আহত অবস্থায় তাদের কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহত গৌরাঙ্গ ঘোষকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, গুরুতর আহত অবস্থায় রাজু ঘোষ বর্তমানে চিকিৎসাধীন কান্দি মহকুমা হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত যুবকরা পলাতক বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad