পঞ্চম শ্রেনির ছাত্রীর ডেঙ্গুতে মৃত্যু বনগাঁয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 October 2017

পঞ্চম শ্রেনির ছাত্রীর ডেঙ্গুতে মৃত্যু বনগাঁয়

পঞ্চম শ্রেনির ছাত্রীর ডেঙ্গুতে মৃত্যু বনগাঁয়



তমাল কর্মকার ,বনগাঁ ---  রাজ্যে ডেঙ্গু নিয়ে শাসক  আর বিরোধীদের তরজা  যখন তুঙ্গে ঠিক সেই  সময়ই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু  হল পঞ্চম  শ্রেনির এক ছাত্রীর।  মৃতার নাম দৃশা বিশ্বাস (১১)।  ঘটনাস্থল বনগাঁ থানার মাধবপুর এলাকা।  ওই গ্রামেরই বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রী  পরিতোষ  বিশ্বাসের  একমাত্র  কন্যা দৃশা। পরিতোষ বাবু জানান গত শুক্রবার  রাতে মেয়েকে প্রচন্ড জ্বর , পেটে ব্যাথা নিয়ে ভরতি করি বনগাঁ  মহাকুমা হাসপাতালে।  মাত্র এক দিন পার  না হতেই অবস্থার অবনতি হতেই বনগাঁ হাসপাতাল  থেকে  মেয়ে কে অন্যত্র স্থানান্তরিত  করা হয়।  এরপর মেয়েকে কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে  ভরতি করাহয় সোমবার ভোর রাতে। ওইদিন  রাতেই  কল্যানী হাসপাতালে  মৃত্যু  হয় দৃশার।  এমন কি  কল্যানী হাসপাতালের ওই  ছাত্রীর মৃত্যুর  কারণ  হিসাবে  ডেঙ্গুর কথায় উল্লেখ  করে বলে  জানান পরিতোষ  বাবু। একমাত্র মেয়ের অকাল  মৃত্যুতে  শোকাহত  গোটা  পরিবার ও  গ্রাম।

No comments:

Post a Comment

Post Top Ad