সিবিআই এবার কোন তৃণমূল সাংসদের অফিসে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 October 2017

সিবিআই এবার কোন তৃণমূল সাংসদের অফিসে?


নারদাকান্ডে তদন্তে সিবিআই এবার হলদিয়ার দূর্গাচকের সাংসদ অফিসে। সোমবার প্রায় দুপুর ১২.৪০ নাগাদ সিবি আই এর ছয় সদস্যের একটি দল দূর্গাচকের সাংসদ অফিসে যান। সাংসদ থাকা কালিন শুভেন্দু অধিকারী এই খানে ম্যাথুর কাছ থেকে টাকা নিয়েছে এমনি তদন্তে জানতে পেরে সি বি আই হানা দেয় এই অফিসে। অফিসের নিচের রুমে চাবি লাগানো দেখে ওপরে উঠে যায় তারা সেখানে থাকা কর্মীদের সংগে কথা বলে। প্রতিদিন কত ভিজিটর আসে তাদের নথি কি ভাবে রাখা হয় তাছাড়া শুভেন্দু অধিকারী ও দিব্যেন্দু অধিকারী কোন রুমে বসেন সেই সব রুমের ছবিও করেন তারা। এবং বেশ কিছু নথিপত্র নিয়ে যায় তারা। টাকা নেওয়ার যে ভিডিও ফুটেজ আছে তার সংগে এই ছবি মিলিয়ে দেখবে সি বি আই এমনটাই জানা গেছে। এর পর তারা তমলুকের শুভেন্দু অধিকারী বসেন সেখানেও তদন্ত করেন।

No comments:

Post a Comment

Post Top Ad