দেবকুমার দে,,,অশোকনগর’’’৯-১০-১৭
বড়ো সড়ো ডাকাতির ছক বানচাল করলো অশোকনগর থানা। রবিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে কল্যানগড় সুহৃদ সংঘ খেলার মাঠে অভিযান চালায় পুলিশ। হাতে নাতে ধরা পরে যায় চার যুবক। এছাড়া তিন চারজন পালিয়ে যায় বলে সুত্রের খবর। চারজন যুবকের কাছ থেকে একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করে । এছাড়া একটি চপার শাবল দড়ি উদ্ধার করে।
পুলিশের যেরায় স্বীকার করেছে যে ডাকাতির উদ্দ্যেশে তারা জড়ো হয়েছিল। প্রত্যেকের বাড়ি অশোকনগর থানার খোশদেল পুর এলাকায়। চার দুষ্কৃতী (১) শেখ সিরাজুল (২) মিজানুর সাহানী (৩) আলম সাহানী (৪) মির সাদ্দাম। চার অভিযুক্ত কে সোমবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment