সরকারী হাসপাতালের ডাক্তারের মদতেই চলছে ব্যাবসা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 October 2017

সরকারী হাসপাতালের ডাক্তারের মদতেই চলছে ব্যাবসা

সরকারী  হাসপাতালের  ডাক্তারের মদতেই চলছে ব্যাবসা



দেগঙ্গাঃ বিপদের সুযোগ নিয়ে সরকারী হাসপাতালের ডাক্তারের মদতেই চলছে।  টাকার বিনিময়ে রক্ত পরিক্ষার ব্যাবসা। দেগঙ্গার কলসুর স্বাস্থ্য কেন্দ্রে। উত্তর চব্বিশ পরগনা জুড়ে চলছে অজানা জ্বর কোথাও বা ডেঙ্গু-জ্বরে মৃত্যু মিছিল। ইতিমধ্যে রাজ্যের দেগঙ্গা বিধানসভা এলাকাতে সব থেকে বেশি এখন পর্যন্ত মারা গেছে বলে যানা গেছে। একের পর এক গ্রাম দেগঙ্গার জ্বরে ইতিমধ্যে জ্বরে আক্রান্ত।
শুক্রবার সকালে দেগঙ্গা বিধানসভার কলসুর স্বাস্থ্য কেন্দ্রে আচমকা  হানা দেয় বিধায়ক রহিমা মন্ডল তিনি মূলত ওই এলাকার মানুষ কেমন আছে তা দেখতে গেছিলেন। গিয়ে দেখেন ডাক্তারের পাশে বসে দুজন বাইরের লোক এক হাজার টাকার বিনিময়ে রক্ত পরিক্ষা করার কথা বলছে। এই দেখে ডাক্তার ও ওই দুই বেসরকারী কর্মীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পরেন বিধায়ক নিজে। ডাক্তারের কাছে যানতে চান কিভাবে সরকারী হাসপাতালে বসে এই গরিব মানুষ গুলোর সাথে এরকম করছে। তারপরেই উত্তেজিত হয়ে ডাক্তারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। 

No comments:

Post a Comment

Post Top Ad