তৃণমূল নেতার বাম হাত পা ভাঙার নজির বিহীন গল্পের সাক্ষি হল হুগলি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 October 2017

তৃণমূল নেতার বাম হাত পা ভাঙার নজির বিহীন গল্পের সাক্ষি হল হুগলি



গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার  হুগলির পুরশুড়ার তৃণমূল। রবিবার সন্ধ্যায়  ভাঙ্গামোড়া  গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল যুবনেতা তপন সামুকে বেধড়ক মারধর করে তৃণমূলেরই অপর গোষ্ঠীর কর্মীরা।  মারে তৃণমূলের ওই নেতার বাম হাত ও পা ভেঙ্গেছে। তাকে আশংকাজনক অবস্থায় পুরশুড়ার শ্রীরামপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হ্য়।

 

 এদিকে  এই ঘটনার প্রতিবাদে পুরশুড়া ব্লক তৃণমূল সভাপতি জয়দেব জানা,পুরশুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি অনীশ রঞ্জন মাঝির নেতৃত্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আরামবাগ -কলকাতা ২ নং রাজ্য সড়ক অবরোধ করা হয়। 

 

জানাগেছে, এদিন তপন সামুই পুরশুড়ার ঘোল দিঘরুইয়ে বিজয়া সম্মীলনীতে যাচ্ছিলেন।সেই সময়ে হুগলি জেলা তৃণমূল ছাত্রপরিষধের সভাপতি  গোপাল রায়ের অনুগামি রা তাকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করেন।  এদিকে পুরশুড়া থানার পুলিশ অবরোধ তুলতে যায়।কিন্তু তারা অবরোধ তোলেননি।

No comments:

Post a Comment

Post Top Ad