মুখ্যমন্ত্রী জঙ্গল মহল সফর নিয়ে প্রশাসনের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 October 2017

মুখ্যমন্ত্রী জঙ্গল মহল সফর নিয়ে প্রশাসনের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক





রাত পোহালেই মুখ্যমন্ত্রী জঙ্গল মহল সফরে অাসছেন। জেলা গঠনের পর এটাই তাঁর প্রথম সফর। অার এই সফরেই গজপতিদের নিয়ে কপালে চিন্তার ভাঁজ। গত ২ দিন ধরে দুবরাজপুরের কাছে অাস্তানা গেড়েছে ৩০ টি হাতির দল। অার এখানেই মুখ্যমন্ত্রীর জন্য হেলিপ্যাডের ব্যাবস্থা করা হয়েছে।

গ্রামবাসীরা এলাকা থেকে তাড়ালেই চলে অাসছে হেলিপ্যাডের কাছে। যার ফলে মাথায় অাকাশ ভেঙে পড়া অবস্হা প্রশাসনের।কারন হাতিদের তাড়িয়ে দিলেও তারা চোর পুলিশ খেলা খেলে নিজেদের পছন্দের জায়গায় ফিরে অাসছে হাতির দল। যদিও ডিএফওর বক্তব্য অাজই হাতির দলকে ড্রাইভ করে এলাকা থেকে দুরে সরিয়ে দেওয়া হবে।
দূর্গাপুজার সময় থেকেই এই এলাকায় ৯০ টি হাতির দল কখনো ভাগ হয়ে অথবা একসাথে দাপিয়ে বেরাচ্ছে।

হাজার বিঘের উপর ফষলের ক্ষতি হয়েছে একমাসে। প্রানহানী না হলেও রেলে ধাক্কা খেয়ে একটি হাতির মৃত্যু হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ আমাদের রাতের ঘুম উড়ে গেছে।ফসলের প্রচুর ক্ষতি হচ্ছে।বনদফতরকে জানিয়ে কোন লাভ হয়নি।
ঝাড়গ্রামের ডিএফও বাসব রাজ হোলেচ্ছি বলেন,বনকর্মীরা হাতির দলের উপর নজর রাখছে। আমরা শিঘ্রী ড্রাইভ করবো।

No comments:

Post a Comment

Post Top Ad