হাসপাতাল রাজনীতি করার জায়গা না,বললেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।হাবড়াতে ডেঙ্গুর মহামারী আকার ধারণ করার পরই পরিদর্শনে আসেন জয়।জয় বলেন,তাঁরা ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের দেখতে ও তাদের পাশে থাকতে এসেছেন তবে অবস্থা যা দেখা গেল তার পুরো দোষ হাসপাতাল কর্তৃপক্ষের। হাবড়া
হাসপাতালে দুদিনে অজানা জ্বরে চারজনের মৃত্যুর পরে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর।
শুক্রবার হাবড়া হাসপাতালে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় এসে হাসপাতাল সুপারের
সাথে কথা বলে সমস্ত সুবিধা অসুবিধার কথা শোনেন। এবং তিনি জানান কোন রাজনীতি করতে
তিনি আসেননি শুধুমাত্র অসুস্থ মানুষ গুলোর পাশে দাড়াতে তিনি এসেছেন। অন্যদিকে,জয়
মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়কে দূর্নীতি ও সন্ত্রাসের রানি তোপ দাগলেন।তৃণমূলের বিরুদ্ধে জয়ের অভিযোগ, চৌত্রিশ বছরের
বাম দূর্নীতির তদন্ত না করানোর জন্য কাটমানি নিয়েছে তৃণমূল। শুক্রবার দুপুরে বারাসতের
চাঁপাডালি মোড়ে বিজেপির অবরোধ কর্মসূচিতে অংশ নিতে এসে এই ভাষাতে কটাক্ষ করে
তৃণমূল সরকারকে হুশিয়ারিও দেন বিজেপির এই অভিনেতা নেতা।
এদিন জয় বন্দোপাধ্যায় তৃণমূল ও বাম সরকারকে এক নিশানায়
গেথে বলেন, চৌত্রিশ বছরের
বাম সরকারের দূর্নীতি টাকার বিনিময়ে চেপে গেছে। বিজেপি ক্ষমতায় এলে বামদের
দূর্নীতির তদন্ত হবে। পাশাপাশি কত টাকায় বামেদের দূর্নীতি চাপানো হয়েছে তাও তদন্ত
করা হবে। জয়ের দাবি, তৃণমূলের নেতা
মন্ত্রীরা দূর্নীতি আর সন্ত্রাস দুটোই এক সঙ্গে করছে। রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধি
হতেই ভয় পাচ্ছে তৃণমূল। তৃণমূল বুঝতে পারছে, সারদা এবং নারদার পাশাপাশি বামেদের দূর্নীতি
তদন্ত না করারও তদন্ত হবে। তখন তৃণমূলের মুখ এতটাই পুঁড়বে যে রাস্তায় বের হতে
পারবে না।জয় পাহাড়ের অশান্তি নিয়ে বলেন, রাজ্য বিজেপির
সভাপতি দিলীপ ঘোষকে মেরে শান্ত পাহাড়কে অশান্ত করলেন তৃণমূল নেত্রী। দার্জিলিং
জেলার এসপি অখিলেশ চতুর্বেদীর নেতৃত্বে তৃণমূলের গুন্ডাবাহিনী বিজেপিকে ভয় পেয়ে
হামলা করেছে। তৃণমূলকে
হুঁশিয়ারি দিয়ে জয় বলেন, বিজেপি যদি মারতে
শুরু করে তাহলে পালানোর পথ পাবে না তৃণমূলীরা।
No comments:
Post a Comment