দুটি পৃথক ইউটেরাস থেকে জন্ম নিল জমজ সন্তান
দুটি পৃথক ইউটেরাস থেকে জমজ সন্তানের জন্ম দিল টুম্পা রায় নামের এক মহিলা I বছর বাইশ এর ওই মহিলার বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার চালকি গ্রামে l স্বামী অপুর্ব রায় অন্য রাজ্যে বহুজাতিক কোম্পানিতে কাজ করে । শনিবার সকালে রক্তপাত শুরু হলে বাড়ির লোক বনগাঁর একটি নার্সিংহোমে ভর্তি করে ৷
ডাক্তার বিশ্বজিৎ হালদার সিজার করতে গিয়ে দেখেন ওই মাহিলার দুটি আলাদা ইউটেরাস। এবং দুইটির মাধ্যেই রয়েছে দুটি শিশু। প্রথম টি নরমালে হলেও আরেকটি শিশুর জন্য সিজার করতে হয়। ওই মা এদিন একই সাথে এক ছেলে ও এক মেয়ে জন্ম দিলেন। মা এবং দুই সন্তান ই সুস্থ আছে।
ডাক্তার বিশ্বজৎ হালদার বলেন আমার ১২ বছরের কর্মজীবনে এমন ঘটনা প্রথম।

No comments:
Post a Comment