প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার । হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে প্রেমিকা ।উত্তর ২৪ পরগনার স্বরুপনগরের ভাদুড়িয়া গ্রামের ঘটনা ।
ভাদুড়িয়া গ্রামে মামার বাড়িতে থাকে বছর ২২ এর রাজু দাস। একই গ্রামে বাড়ি দশম ক্লাসের ছাত্রী ববীতা মন্ডল । রাজুর বাড়ি হাবড়া এলাকায় হলেও রাজু মামার বাড়িতেই ছোট থেকে মানুষ ।
মঙ্গলবার সকালে রাজুর মামার বাড়ি থেকে কিছুদুরে একটি বাগানে গাছের ডালে রাজুর ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামের মানুষ , গ্রামের মানুষই রাজুকে গাছথেকে নামায়। কিন্তু তত সময় রাজু নিথর হয়েগেছে । স্বরুপনগর থানায় খবর দিলে পুলিশ রাজুকে শাড়াপুল গ্রামিন হাসপাতালে নিয়ে যায় । ডাক্তার রাজুকে মৃত বলে ঘোষনা করে । এই খবর গ্রামে ছরিয়ে পরায় ববীতার কানে জায় এই ঘটনা , ববীতাও তার নিজের বাড়িতে ঘরে দরজা দিয়ে গলায় দড়ি দিয়ে আত্নহত্যার চেষ্টা করে । ঘরের দরজা দেওয়া দেখে ববীতার বাড়ির লোকের সন্দেহ হয় । তারা ডাকাডাকি করায় কোন উত্তর না পেয়ে দরজা ভেঙে উদ্ধার করে ববীতাকে । তরিঘরি বসিরহাট জেলা হাসপাতালে আনা হয় ।হাসপাতালে ববীতা মৃত্যুর সাথে পাঞ্জা লরছে |
একই গ্রামে থাকার সুবাদে ববীতার সাথে ভালবাসার সম্পর্ক তৈরি হয় ।
গ্রামের মানুষের অভিযোগ- ববিতা দেখতে কালো। তাই তাদের সম্পর্ক মানতে রাজি ছিল না রাজুর বাবা মা ও তার মামারা । রাজুর বাবা মা রাজি না এই কথা জানার পর ববীতার বাড়ি থেকেও আমত করে ববীতার বাবা মা । এই নিয়ে বেস কিছুদিন চিন্তিত ছিল রাজু , আর তাই রাজু আত্নহত্যা করে । এবং রাজুর আত্নহত্যার খবর পেয়ে ববীতাও আত্নহত্যার চেষ্টা করে ।

No comments:
Post a Comment