মুকুল রায় ও ঋতব্রত ভট্টাচার্য বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব এখনও দেয়নি। মুর্শিদাবাদে দলীয় কাজে গিয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা।
রাহুল এদিন বলেন, কোনও দলে যোগ দিতে গেলে প্রস্তাব দিতে হয়। ওই দুই নেতা এখনও কোনও প্রস্তাব দেয়নি। তাই তাদের বিজেপি দলে যোগদানের প্রশ্নই আসে না। রাহুল আরও বলেন, যিনি আসবেন, থাকবেন না কি বেরহবেন তা তাকেই ঠিক করতে হবে। আমাদের কাছে এমন কোনও প্রস্তাব নেই। যিনি আসবেন তিনি যদি কোনও রাজনৈতিক দলকে প্রস্তাব না দেন তাহলে ওই রাজনৈতিক দল আগ বাড়িয়ে কি বিচার করতে যাবেন। আমাদের কাছে কোনও প্রস্তাবও নেই তাই এনিয়ে কিছু বলার অবকাশও নেই।
ঋতব্রত ও মুকুল নিয়ে রাহুলের মন্তব্য রাজ্য রাজনীতিতে আরও রহস্য তৈরি করল ।
উল্লেখ্য, ঋতব্রত ভট্টাচার্যকে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বিজেপি রেখে দেওয়ার পর রটে যে ঋতব্রত রাজ্য বিজেপির মুখপত্র হচ্ছেন। পাশাপাশি নবমীর দিন মুকুল রায় ও ঋতব্রতকে দলে ঢোকানো নিয়ে ব্লক থেকে রাজ্য পর্যায়ে কার্যকর্তাদের মতামত নেওয়া এবং আলোচনাও হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুকুল ঋতব্রত বিজেপি দলে এসে কি কাজ করবেন তাও ঠিক হয়ে গেছে। দীপাবলির পর তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বাম থেকে শতাধিক বিভিন্ন স্তরের নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন এমনটাই যখন তৈরি হয়েছে তখন কেন এমন উত্তর দিলেন রাহুল সিনহা তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ।
No comments:
Post a Comment