আমার সবসময় প্রতিকুলতার সাথে কাজ করতে ভাল লাগে।আমি নন্দীগ্রামে করেছি,জঙ্গল মহলে করেছি, মুর্শিদাবাদে করছি।আমার সব সময় নেগেটিভ কাজকে প্জেটিভ কারে পরিনত করতে ভাল লাগে। আজ তমলুকের নিমতৌড়ির স্মৃতিশৌধ প্রাঙ্গনে তৃণমূলের বর্ধিত ও বিজয়া সম্মেলনির অনুষ্ঠান উপস্থিত হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করেন। এছাড়াও তিনি আগামী পঞ্চায়েত ভোটে জেলায় যে সমস্ত আসন হাত ছাড়া রয়েছে সেগুলিকে কিভাবে জেতাতে হয় তার দায়িত্বও তিনি নেন। তিনি ব্লক স্তরের সমস্ত কমিটিকে সজাগ ও সচেতন ভাবে জনসংযোগ গড়ে তোলার বার্তাও দেন।
এদিন সভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার দলিয় সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী, মন্ত্রী তথা দক্ষিন কাঁথির বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক ফিরোজা বিবি,সুকুমার দে, জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মন্ডল সহ, জেলার অন্যান্য দলিয় প্রতিনিধিরা।

No comments:
Post a Comment