একনজরে ঝড়-বৃষ্টির ক্ষয়ক্ষতি,স্তব্ধ জনজীবন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 October 2017

একনজরে ঝড়-বৃষ্টির ক্ষয়ক্ষতি,স্তব্ধ জনজীবন


শ্যামনগরের কাউগাছি এলাকায় প্রবল ঝড় বৃষ্টিতে সেগুন গাছ ভেঙে পড়ে মৃত্যু হল মহম্মদ সুলেমান (২০) এক যুবকের ।
তার পরিবারের ও বেশ কয়েকজন আহত হয়েছে।অন্যদিকে, রাতভর ঝর বৃষ্টি হচ্ছে বীরভূমের একাধিক জায়গায়। সপ্তাহের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে স্তব্ধ জনজীবন।

আসানসোলে গভীর রাত থেকে ব্যাপক ঝড় ও বৃষ্টি। এর জেরে  বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে  পড়েছে।রাত থেকে টানা বর্ষণ ও ঝোড়ো হাওয়াতে বিপর্যস্ত পশ্চিম বর্ধমান জেলার আসানসোল। এদিন ব্যাপক ভাবে ঝড় ও বৃষ্টি চলছে। আসানসোলের গরাই রোডে গাছ পড়ে বিপত্তি। টানা বৃষ্টির কারনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।এর পাশাপাশি আসানসোলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

কাঁকসা বেশিরভাগ এলাকায় ভাড়ি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের ফসল ও কাঁচা মাটির বাড়ি। এলাকার পরিদর্শনে কাঁকসা বিডিও অরবিন্দ বিশ্বাস।টানা বৃষ্টির কারনে ফের জলমগ্ন হয়ে পড়ল আসানসোল পুরনিগমের ৬১ নং ওয়ার্ডের প্রিয়া কলোনি।রাত থেকে টানা বর্ষণের প্রিয়া কলোনির বেশিরভাগ ভাগ বাড়িতে জলমগ্ন হয়ে পড়ে। যাতায়াতের রাস্তাও জলের তলায় চলে গিয়েছে। বাড়ির ভেতরেও জল জমে যাওয়ায় দূভোর্গেএলাকাবাসী। এলাকা বাসিন্দাদের অভিযোগ এক  টানা বৃষ্টি হলেই প্রিয়া কলোনির জলমগ্ন হয়ে পড়ে।তাই সব মিলিয়ে প্রত্যেক বছরই এই দূভোর্গে ভুগছেন প্রিয়া কলোনির বাসিন্দারা।
 টানা বৃষ্টিতে আসানসোলের রেলপারে গাড়ুই নদীর জলস্তর বেড়ে গিয়ে বিপত্তি। নদীর তীরবর্তীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত। একাধিক বাড়ি জলের তলায় চলে গিয়েছে। আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad