আইসক্রিম দেওয়ার নাম করে কারখানায় নিয়ে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে রামনগরে । শনিবার এই ঘটনা ঘটে । নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ করতে গেলে থানা অভিযোগ নেয়নি । ফলে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা । সোমবার কাঁথি মহকুমা পুলিস আধিকারিক, মহকুমা শাসক, অতিরিক্ত পুলিস সুপার, পুলিস সুপার এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার পরিবারের সদস্যরা ।
জানা গেছে, শনিবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ প্রবীর পান্ডা নামে এক স্থানীয় যুবক আইসক্রিম দেওয়ার নাম করে ওই নাবালিকাকে স্কুলের কাছেই একটি আইসক্রিম কারখানায় নিয়ে যায় । জানা গেছে ওই কারখানার মালিকের নাম দীপক জানা । কারখানার ভিতর প্রবীর ও দীপক নাবালিকার উপর পাশবিক অত্যাচার চালায় । বিকেল হওয়ার পরও মেয়ে বাড়ি না ফেরায় খোঁজ করতে যান পরিবারের সদস্যরা । তাঁরা ওই কারখানার সামনে ছেঁড়া জামাকাপড়ে মেয়েকে দেখতে পান । অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানা অভিযোগ নিতে অস্বীকার করে । ফলে বাধ্য হয়ে সোমবার প্রশাসনের কাছে যায় নাবালিকার পরিবার । প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।

No comments:
Post a Comment