বাইকের রেষারেষিতে মৃত্যু হল দুই বাইক আরোহীর।জানা যায়,সোমবার গভীররাতে পশ্চিম মেদিনীপুর জেলার কোতোওলি থানার এনায়েতপুরে ঝাড়গ্রামে মেদিনীপুর থেকে আসছিল দুই বাইকে করে চার বন্ধু ।দুটি বাইক রেষারেষি করার সময় সংঘর্ষ হয় ফলে ঘটনাস্থলে দুই বন্ধুর মৃত্যু হয়।মৃতের নাম গৌতম সতপতি(২২), সান্তনু সাঁতরা(২২)।
বাড়ি ঝাড়গ্রামে। আহত দুইবন্ধুকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ।দুর্ঘটনা পর ওই রাস্তা দিয়ে যাওয়া লরির চালকরা দুর্ঘটনাটি দেখতে পেয়ে থানায় ফোন করে জানায়।পুলিশ এসে মৃতদের ও আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে পাঠায়।




No comments:
Post a Comment