দেগঙ্গায় জ্বরের মৃত্যু মিছিল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 October 2017

দেগঙ্গায় জ্বরের মৃত্যু মিছিল


দেবকুমার দে,দেগঙ্গা: কিছুতেই যেন পিছু ছাড়ছে না মৃত্যু, একের পর এক অজানা জ্বরে মৃত্যুর মুখে ঢোলে পড়ছে দেগঙ্গা বাসী। যার ফলে বাড়ছে ক্ষোভ। গতো তিন দিনে পাঁচ জনের মৃত্যুর ঘটনা ঘটলো দেগঙ্গা এলাকায়।
সাতদিন ধরে রঘুনাথ পুর দাসপারার অনিমা দাস জ্বরে ভুগছিলেন। এলাকার বিশ্বনাথপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে ছিলেন সাথে রক্ত পরিক্ষা করা হয়ে ছিল কিন্তুু রিপোর্ট পেতে তিন দিন  সময় লাগবে বলে যানায় । বুধবার মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন বেসরকারি একটি নাসিংহোমে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে মহিলার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad