পাহাড়ে গিয়ে বিনয় তামাং ও রাজ্য সরকারের রসায়ন ফাঁস করলেন দিলীপ ঘোষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 October 2017

পাহাড়ে গিয়ে বিনয় তামাং ও রাজ্য সরকারের রসায়ন ফাঁস করলেন দিলীপ ঘোষ




একদিকে পাহাড়ে বি জে পি বিরোধী পোষ্টার অন্যদিকে পাহাড় সফরে এন জে পি স্টেশনে পা রেখে বিনয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বি জে পির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।

তিন দিনের পাহাড় সফরে আজ সকালে এন জি পি স্টেশনে এসে পৌছান রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। তিনি বলেন বিনয় তামাং রাজ্য সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছে। সেই নেতার সঙ্গে পাহাড়ের মানুষ নেই। কারন রাজ্য সরকার কাউকে ধরে কোথাও বসিয়ে দিলে মানুষ তাকে স্বীকার করবে না। পাহাড় নিয়ে রাজ্য সরকার ও বিনয়ের ভূমিকা কি রয়েছে তা স্পষ্ট জানাতে হবে কারন পাহাড়ের সাধারন মানুষকে ধোকা দিয়েছেন তাই রাজ্য সরকারের কোন কথার গুরুত্ব নেই।


দিলিপ ঘোষের পাহাড় সফরের প্রক্কালে জাপের পক্ষ থেকে লাগানো হয়েছে কালিম্পং শহর জুড়ে পড়েছে পোষ্টার ও কালো পতাকা। সেই প্রসঙ্গে তিনি বলেন যারা পাহাড় জুড়ে চলা বন্ধ তোলার কোন চেষ্টা বা আগ্রহ দেখায় নি,যাদের উপর মানুষের কোন আস্তা নেই তাদের পোষ্টার ও স্লোগানের কোন গুরুত্ব নেই।


আলোচনার মাধ্যমে সব সম্ভব কিন্তুু রাজ্য সরকার চাইছেননা যে সমস্যার সমাধান হোক।  সেই কারনে আলোচনা হচ্ছেনা। তবে সমস্ত দাবী নিয়েই আলোচনার জন্য প্রস্তুুত কেন্দ্র সরকার। আলোচনা চাইছেন না জন্যই কেস দিয়ে মোর্চা নেতাদের জেলে পুরছেন রাজ্য সরকার।

FILE SEND BY FTP

No comments:

Post a Comment

Post Top Ad