পাঁচদিন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল টোল প্লাজা কর্তৃপক্ষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 October 2017

পাঁচদিন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল টোল প্লাজা কর্তৃপক্ষ



পরিকাঠামো সম্পূর্ণ না করেই দুর্গাপুরের বাঁশকোপায় চালু করে বন্ধ হয়ে যাওয়ায় আজ দুর্গাপুরের এডিডিএ র বোর্ড রুমে পুলিশ প্রসাশন ঐ জাতীয় সড়ক কর্তৃপক্ষের আলোচনা হল। আলোচনায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক শশাঙ্ক শেঠি, জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রোজেক্ট ম্যানেজার অরিন্দম হাণ্ডিক, কাঁকসা এসিপি কমল বৈরাগ্য ও পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক শঙ্খ সাঁতরা মহাশয়। খুব তাড়াতাড়ি যেসব সমস্যা গুলো আছে সেগুলো মিটিয়ে নিয়ে আবার টোল প্লাজা চালু হবে বলে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের অরিন্দম হাণ্ডিক ও পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক শশাঙ্ক শেঠি ।
পরিকাঠামো সম্পূর্ণ না করেই বুধবার দুর্গাপুরের । পরিকাঠামো ঠিক করার দাবিতে ক্ষোভ থাকে গাড়ি চালকদের ।দুর্গাপুরের রাজবাঁধ মোড়ের কাছে বাঁশকোপায় দু'নম্বর জাতীয় সড়কের উপর 25-20 তারিখ মাঝরাত থেকে টোল ট্যাক্স চালু হয়েছে । সম্প্রতি পানাগড় বাইপাস সহ ঝাড়খন্ডের বারআড্ডা পর্যন্ত জাতীয় সড়ক ছয় লেন হয়েছে । কিন্তুু এখনও বহু জায়গায় রাস্তার কাজ শেষ হয়নি ।
স্থানিয় নিত্য যাতায়াত কারি গাড়ি চালকরাও এদিন ক্ষোভ দেখায় টোল প্লাজায় । কারণ মাত্র এই মাস শেষ হতে পাঁচ দিন বাকি, তাতেও সারা মাসের "মাসিক টোল" নেওয়ার অভিযোগ । এছাড়াও তাদের অভিযোগ রাজবাঁধ থেকে ২০ কিলোমিটারের মধ্যে ২টি ফ্লাই ওভার এখনও সম্পূর্ণ করতে পারেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ । তার ফলে যান চলাচলের অসুবিধা হচ্ছে । যানজটে আটকে সময় নষ্ট হচ্ছে যাত্রীদের । সার্ভিস রোডও সব জায়গায় ঠিক মতো কাজ শেষ হয়নি ।
 চালকদের একাধিক অভিযোগের মোকাবিলা করতে এদিন জেরবার হয় টোল প্লাজার কর্মীরা । স্থানিয়দের বিক্ষভের জেরে "মাসিক টোল" চলতি মাসের পাঁচদিন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় টোল প্লাজা কর্তৃপক্ষ ।

No comments:

Post a Comment

Post Top Ad