ভাইয়ের হাতে দিদি ধর্ষিতা, গ্রেপ্তার ভাই - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 October 2017

ভাইয়ের হাতে দিদি ধর্ষিতা, গ্রেপ্তার ভাই




ভাইয়ের হাতে দিদি ধর্ষিতা, গ্রেপ্তার ভাই
 বাড়িতে কেউ না থাকার সুযোগে দিদি উমা দাসকে(১৯) ধর্ষন করার অভিযোগ উঠল জ্যেঠতুত ভাই গোপাল দাসের(১৭) বিরুদ্ধে।   উমা দাসের মা আঙ্গুর দাসের অভিযোগের ভিত্তি আজ মহিষাদল থানার পুলিশ অভিযুক্ত নাবালকক গোপাল দাসকে গ্রেপ্তার করেছে।
 
জানাগিয়েছে, গতকাল সকালে উমার বাড়িতে কেউ ছিল না। সেই সময় জ্যেঠতুত ভাই গোপাল দাস বাড়িতে আসে। আর বাড়িতে কেউ না থাকার সুযোগে দিদিকে জোর করে ধর্ষন করে। এর পর বাড়ির লোক ঘটনা জানতে পারলে রাতেই অভিযুক্তের নামে মা আঙ্গুর দাস মহিষাদল থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তি পুলিশ আজ সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মহিষাদল থানার অসি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করি। অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে পশ্চিম মেদিনীপুরের জুবিনিয়াল কোর্টে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad