ধর্ষনের ছবি সোসাল মিডিয়ায় পোষ্টের ঘটনায় উত্তাল হাওড়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 October 2017

ধর্ষনের ছবি সোসাল মিডিয়ায় পোষ্টের ঘটনায় উত্তাল হাওড়া



আবার ধর্ষনের ছবি সোসাল মিডিয়ায় পোষ্টের ঘটনায় উত্তাল হাওড়ার শ্যামপুর।দিন তিনেক আগে এই রকম এক ঘটনায় জড়িত থাকার অভিযোগে  তৃণমূল নেত্রী ছায়া মন্ডল ও তার প্রেমিক আশীষ মন্ডলকে গ্রেফতার করে পুলিশ।সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার সোসাল মিডিয়াতে নিজের প্রেমিকার সঙ্গে ধর্ষনের দৃশ্য পোষ্ট করে কাঠগড়ায় এক ইট ভাঁটা মালিকের ছেলে।অভিযুক্তের নাম সুমন প্রধান।জানা গিয়েছে  নাকোলের বাসিন্দা সুমনের  সঙ্গে ছয় মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শশাটীর দ্বাদশ শ্রেনীর এক ছাত্রীর।বেশ কয়েকবার ইট ভাঁটা লাগোয়া  নদীর বুকে নৌকা ভাসিয়ে মেয়েটির সঙ্গে সহবাস করে সুমন। অন্ধকারে ভালো করে প্রেমিকাকে দেখার অছিলায় ধর্ষনের দৃশ্য তুলে রাখে।এরপরে ছাত্রীটিকে বেশ কয়েকবার সোসাল মিডিয়ায় পোষ্ট করার হুমকি দিয়ে ধর্ষন করে।গত এগারো তারিখে স্থানীয় ঝিলপাড়ে ও তাকে ধর্ষন করে সুমন।পরে আবার সুমন মিলিত হতে চায়।এরপর ছাত্রীটি নারাজ হলে সোসাল মিডিয়ায় তা পোষ্ট করে।এতদিন ভয়ে চুপ থাকলেও বুকে সাহস নিয়ে শুক্রবার থানায় সুমনের নামে অভিযোগ জানায় সে।পুলিশ জানিয়েছে অভিযুক্ত পলাতক।তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad