নিরাপত্তার অভাবে শিকেয় উঠলো আদালতের কাজ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 October 2017

নিরাপত্তার অভাবে শিকেয় উঠলো আদালতের কাজ




সপ্তাহের প্রথম কাজের দিনেই কালনা আদালতের কাজকর্ম পুলিশি নিরাপত্তার অভাবে শিকেয় উঠলো। আর এই পরিস্থিতির জন্য কালনা কোর্টের আইনজীবীরা মূলতঃ আদালত চত্বরে এদিন হটাৎই পর্যাপ্ত পুলিশ না থাকাকেই দায়ী করেছে। এমনকি আদালতের বিচারকদের নিরাপত্তা দেওয়ার পুলিশ কর্মীদেরও এদিন দেখা মেলেনি। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন আদালতের দুই বিচারপতি। পাশাপাশি পুলিশের এহেন আচরণের জন্য  বিচার বিভাগীয় কাজ ব্যাহত হওয়া এবং বিচারপ্রার্থীদের হয়রানির প্রতিবাদে আইনজীবীরা কোর্টের  সামনে বিক্ষোভ দেখায়। দিনভর জিআরও কর্মী ও আইনজীবিদের বিতর্ক,বিক্ষোভে সোমবার আদালতে বলতে গেলে কোন কাজই  হয়নি।সমস্যায় পড়েছেন বহু বিচারপ্রার্থী।অন্যদিকে কালনা এসডিপিও প্রিয়ব্রত রায় বলেন, চন্দননগর ও রাস উৎসবের জন্য অনেক পুলিশ কর্মীকে অনত্র সরানো হয়েছে। আদালতে কাজ বিঘ্নিত করার আইনজীবীদের এই অভিযোগ ঠিক নয়। আজ এই রকম পরিস্থিতির জন্য জিআরও জয়ন্ত মুখোপাধ্যায়কে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে,সম্প্রতি কালনা কোর্টের এক আইনজীবী পূর্বস্থলী থানার আইসি সোমনাথ দাস ও আরেক ব্যাক্তি মানিক দাসের বিরুদ্ধে তাঁকে অপহরণ,খুনের চেষ্টা সহ আরো বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছেন। আর এর পর থেকেই আইনজীবী ও পুলিশের মধ্যে কয়েকদিন ধরেই ঠান্ডা লড়াই চলছিল। আইনজীবীদের পক্ষ থেকে এদিন বলা হয় পুলিশের বিরুদ্ধে মামলা করাতেই পুলিশ আদালতের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে। পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দেওয়া থেকে বিরত থেকেছে। আইনজীবীদের পক্ষ থেকে এমনও অভিযোগ করা হয় এই ঘটনার পিছনে খোদ এসডিপিওর মদত রয়েছে। এদিকে এদিন আইনজীবীদের বিক্ষোভ চলাকালীন কালনা কোর্টের জিআরও জয়ন্ত মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। কালনা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ সারথী কর বলেন, পুলিশ বিচার বিভাগীয় কাজে বাঁধা সৃষ্টি করছে। বিচারকদের নিরাপত্তা কর্মী দেওয়া হয়নি। অন্যান দিনের মতো এদিন পর্যাপ্ত পুলিশ কর্মীদের দেখা যায়নি। আদালতে গুরুত্বপুর্ণ ফাইলপত্র আদান প্রদানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। আমরা পুলিশের এই রকম আচরনের জন্য প্রতিবাদ করেছি।

No comments:

Post a Comment

Post Top Ad