পরিবারের অসুস্থ শিশুর চিকিৎসা করাতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ। বিবাদের জেরে ভারী ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় আত্মীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিবারেরই সদস্য দুলাল হাজরা নামে এক প্রৌঢ়ের। শনিবার রাতে মুর্শিদাবাদে বড়ঞা থানার পছিপাড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বড়ঞা থানার পুলিশ। মৃতের পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক বলে জানা গিয়েছে। পুরানো বিবাদের জেরে এই খুন বলে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান।

No comments:
Post a Comment