বুধবার ঝাড়গ্রামে রাজ কলেজে সভা করলেন মমতা ব্যানার্জি। ঝাড়গ্রাম নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে কীভাবে জেলা উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, বক্তব্যের শুরুতেই সে কথা মনে করিয়ে দেন মমতা। যেভাবে নতুন বাড়ি তৈরি হয়, সেভাবেই ধীরে ধীরে এই জেলাকেও সেভাবে গড়ে তুলতে চাইছে প্রশাসন। এদিন সভায় মমতা বলেন, চিকিৎসা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে ঝাড়গ্রামে। আগে এখানে এলে লোকে মাওবাদীদের নিয়ে ভয় দেখাতো। এখন আর সেই সমস্যা নেই। মাওবাদীদের ভয়ে কেউ আসে না, এমন আর এখানে হয় না। কারণ রাজ্য সরকার সবসময় কাজে বিশ্বাস করে, ফাঁকা আওয়াজে নয়। ঝাড়গ্রামে তিনটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল হয়েছে, সেখানে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন। গুরুত্ব দেওয়া হয়েছে স্থানীয় অলচিকি ভাষাকে। অলচিকি ভাষাতেও পড়ানো হচ্ছে দশম শ্রেণি পর্যন্ত। আর কিছুদিনের মধ্যেই সেই ভাষা দ্বাদশ শ্রেণিতে, কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পরিকল্পনা করেছে সরকার। এখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি করাই এখন সরকারের লক্ষ্য। কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্পেই বন্ধ করে দিয়েছে টাকা। তাও থামেনি রাজ্য সরকার। আদিবাসীদের অধিকারের জন্য সর্বদা লড়াই করেছে করেছে সরকার, ভবিষ্যতেও করবে। এই জেলার ৯০ শতাংশ মানুষ সরকারি প্রকল্পের আওতায় এসেছেন। জেলার ৭০ শতাংশ ছেলে মেয়েদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়েছে। জঙ্গলমহলে ঝামেলা পাকানোর চেষ্টা করছে চার পাঁচজন। আগে যখন এখানে রাস্তায় মানুষ বের হতে পারতেন না, তখন তাঁরা কোথায় ছিলেন। ওরা বুঝতে পারছে না, যে কুৎসা করে সরকারেরর গায়ে কালি ছেটানো যাবে না। এছাড়ও বিজেপি এদিন আক্রমণ করেন মমতা। কটাক্ষ করে বলেন, ভারতে একটা পার্টি এসেছে নতুন। যাঁরা মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে। আদিবাসীদের মধ্যে ভেদ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বাংলায় সে সব হবে না। সমস্ত কমিটিকে ধন্যবাদ জানাই, ধর্মীয় শান্তি বজায় রেখে মহরম ও পুজো পালন করার জন্য। এছাড়া, পাহাড় নিয়েও এদিন মমতা জানান, যাঁরা পাহাড়ে অশান্তি করার চেষ্টা করছেন, তাঁরা ছাড় পাবেন না।
source: aajkaal
No comments:
Post a Comment