গত বারো বছর আগে স্বামীকে হারিয়েছেন শুক্লা মজুমদার । তার একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গেছে। এখন অশোকনগর দুই নম্বর এলাকায় একাই থাকেন তিনি। গতো রবিবার শুক্লা দেবী প্রতিবেশীদের সাথে পুরী বেড়াতে যান ।আজ ফিরে এসে ঘরের তালা খুলে ঘরে ঢুকে চোখ চড়ক গাছ। ঘরের তিনটে আলমারি ভাঙা অবস্থায়। সবকটি ঘর লন্ডভন্ড অবস্থায় রয়েছে। ঘরের পেছনের জানালার লোহার গ্রিল খুলে চোরেরা প্রবেশ করেছে বলে প্রাথমিক অনুমান শুক্লা দেবীর।
তেমন কিছু না নিলেও সব লন্ড ভন্ড করে গেছে এবং তিনটি কানের দুল ও একটি আংটি খোয়া গেছে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত অশোকনগর বাসী । ঘটনাস্থলে অশোকনগর থানা। তারা ঘটনার
তদন্ত করে দেখছে।

No comments:
Post a Comment