মূখ্যমন্ত্রীর মাথা খারাপ, চিকিৎসা দরকার, মন্তব্য জয় ব্যানাজীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 November 2017

মূখ্যমন্ত্রীর মাথা খারাপ, চিকিৎসা দরকার, মন্তব্য জয় ব্যানাজীর

মূখ্যমন্ত্রীর মাথা খারাপ, চিকিৎসা দরকার, মন্তব্য জয় ব্যানাজীর

সুমন রায়, ব্যারাকপুর : মূখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে ,পাগলের ডাক্তার দিয়ে ওনার চিকিৎসা করাতে হবে ।শুক্রবার সন্ধেয় জগদ্দল থানায় বিজেপির ঘেরাও কর্মসূচীতে এসে এমনটাই বললেন বিজেপি নেতা জয় ব্যানার্জি ।

তাঁর মুম্বই সফরকে কটাক্ষ বলেন, “ উনি এতদিন যাদের গালাগালি দিতেন। এখন দেখছি সেই আম্বানির বাড়িতে হঠাৎ চলে গেলেন। শুধু তাই নয়, বৈঠক করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গেও। আমার মনে হচ্ছে, আসলে ওনার মাথাটাই খারাপ হয়ে গেছে। চিকিত্সার প্রয়োজন। আমার এক পিসেমশাই ইংল্যান্ডে পাগলের ডাক্তার। আমি তাঁকে বলেছি এদেশে কিছু ভালো পাগলের ডাক্তার পাঠাতে। তাঁদের দিয়ে ওনার চিকিৎসা করানো হবে। পৃথিবীর কোথাও দেখিনি মা দুর্গাকে নিয়ে রোড শো হচ্ছে। কিন্তু, এখানে মা দুর্গার চেয়ে উনি বড়।এখানে দেবদেবীরা রোড শো করেন আর উনি এবং ওনার চেলাচামুণ্ডারা সেই রোড শো উপভোগ করেন।” 

1 comment:

Post Top Ad