বামনগাছি রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবতির। বনগাঁ শাখার দত্তপুকুর-মাঝেরহাট লোকালের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। ঠাকুর নগরের ওই যুবতী বাড়ি ফেরার জন্য ট্রেন লাইন ধরে স্টেশনের দিকে যাচ্ছিলেন। তখন ঘটনাটি ঘটে।
উত্তর ২৪ পরগনার বামনগাছি রেলস্টেশনের ডাউন লাইন ধরে ওই যুবতি যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, যুবতির কানে হেডফোন ছিল। সেই সময় বনগাঁ শাখার দত্তপুকুর-মাঝেরহাট লোকাল ট্রেন ঢোকে বামনগাছি স্টেশনে। ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই যুবতি। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর।
বারাসত আদালতে কর্মরত এক কর্মী কিশোর ঘোষ এগিয়ে আসেন মৃতদেহটি দেখে। ফোন করেন হেল্পলাইনে (১৮২ ডায়াল)। রেলপুলিশকে জানান দুর্ঘটনার খবর। খবর পেয়ে ঘটনাস্থানে আসে রেল পুলিশ।
যুবতির ব্যাগ থেকে পাওয়া যায় চাঁদপাড়ার ঠিকানা ও একটি ফোন নম্বর। সেই নম্বরে ফোন করে খবর দেওয়া হয় যুবতির পরিবারের সদস্যদের। যুবতির পরিবারের তরফেও নিশ্চিত করা হয় তাঁর পরিচয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত জন্য পাঠায়।

No comments:
Post a Comment