দেখুন দুই বাংলাদেশি সহ কলকাতায় ধৃত আলকায়দার তিন জঙ্গি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 November 2017

দেখুন দুই বাংলাদেশি সহ কলকাতায় ধৃত আলকায়দার তিন জঙ্গি


দুই বাংলাদেশি সহ কলকাতায় ধৃত আলকায়দার তিন জঙ্গি। মঙ্গলবার কলকাতা স্টেশন থেকে  গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। জঙ্গিদের নাম মনোতোষ দে, সামসাদ মিঞা ও রিয়াজ। ধৃতরা বাংলাদেশের  আনসার বাংলা টিমের সদস্য বলে জানিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ। ভারতীয় উপমহাদেশে আনসার বাংলা হল আল কায়দার শাখা সংগঠন।জঙ্গি সামসাদ ও রিয়াজ বাংলাদেশের নাগরিক।মনোতোষ বসিরহাটের বাসিন্দা।সামসাদ ও রিয়াজ দেশের দু'বছর ছিল পাসপোর্ট, ভিসা ছিল না।জেহাদি পুস্তিকা, ম্যাপ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
তাদের কাছ থেকে উদ্ধার হওয়া বইয়ে বিস্ফোরক কিভাবে তৈরি হয় তার তথ্য লেখা আছে।
উদ্ধার হয়েছে ল্যাপটপ ও পেন ড্রাইভ ভুয়ো নামে আধার কার্ড তৈরি করেছিল ধৃতরা। পুলিশ জানিয়েছে, জঙ্গিরা হেটেলে থাকত না। রাস্তায় রাত কাটাত।জঙ্গিদের কাছে পাওয়া গেছে কাগজ। যেখানে লেখা ইডেন গার্ডেন্স, ধর্মতলার মতো পরিচিত জায়গার নাম।হামলার উদ্দেশ্যে কলকাতার বিভিন্ন এলাকা চিহ্নিত করেছিল জঙ্গিরা।

No comments:

Post a Comment

Post Top Ad