গৌরব দেবনাথ,বনগাঁঃ গত ২৫ তারিখ তৃনমৃলের বিধায়ক বিশ্বজিৎ দাসের ঘনিষ্ঠ দেবদাস মন্ডল কয়েকশো কর্মী নিয়ে বিজেপির কলকাতার দলীয় কার্যালয়ে বিজেপিতে যোগদান করে।
পরে বনগাঁতে ফিরে এসে মতিগঞ্জ এলকায় একটি অস্থায়ী পার্টি অফিস খোলে। সোমবার রাতে ওই পার্টি অফিসের বিজেপির ফ্লাগ খুলে তৃনমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। এই নিয়ে রাতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে বনগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে তৃনমূলের পতাকা খুলে তাদের পতাকা লাগিয়ে দিতে হবে। কিন্তুু আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও পুলিশ কোন ব্যবস্থা নেইনি দেখে অবশেষে বনগাঁ যশোর রোডের বাটার মোরের ওপর অবরোধ করে কর্মীরা। পরে বনগাঁ থানার পুলিশ বাহিনী এসে তাদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয়। প্রায় ত্রিশ মিনিট অবরোধের ফলে বিশাল যটের সৃষ্টি হয়। প্রসাসন সঠিক ভাবে কাজ না করলে আগামী দিনে আরো বড়ো আন্দোলনের হুমকি দিয়েছেন বিজেপি কর্মীরা।
No comments:
Post a Comment