তমলুক: রাজ্য সরকার একটি প্রতিষ্ঠানকে আড়াল করার চেস্টা করছে( বিশ্ব বাংলা)। তার প্রতিবাদ করায় গতকাল আমাদের যুবমৌর্চা নেতা ও কর্মীদের উপর শাসকদলের পুলিশের অত্যাচার ও গ্রেপ্তাররের প্রতিবাদ জানিয়ে আজ রাজ্য জুড়ে বিজেপির যুব মৌর্চার পক্ষ থেকে জেলায় জেলায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভের জেরে রাজ্য সড়কে যানজটে পরিনত হয়। যানজটের কারনে প্রায় ১ ঘন্টা যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়। পরে পুলিশের হস্থক্ষেপে অবরোধ উঠে যায়।
বিজেপি রাজ্য সভাপতি মলয় সিনহা জানিয়েছেন, রাজ্যে একটি প্রতিষ্ঠান ( বিশ্ব বাংলা) যার মালিক রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিষ্ঠানকে আড়াল করার চেস্টা করছে রাজ্য সরকার। তার প্রতিবাদ করায় আমাদের নেতা ও কর্মীদের মারধর ও গ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদ জানাতেই আজ পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচী পালন করা হোল।


No comments:
Post a Comment