বাম ও তৃণমূলের মিলের তথ্য ফাঁস ! বাম নেতা সূর্য কান্ত মিশ্র আর মুখ্যমন্ত্রী নাকি পরিবারের সদস্যদের ধনী করেছেন। দাবি বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের।সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র মোদীজিকে হারামজাদা বলে সম্বোধন করেছেন। তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সূর্য বাবু নরেন্দ্র মোদীকে যে হারামজাদা বলেছেন তা মোদীজিকে শুধুই বলেননি। যারা যারা তাকে ভোট দিয়ে পদে এনেছেন তাদের সকলকে হারামজাদা বলেছেন। সূর্যবাবুর রাগ এখন আর তাঁর পিছন পিছন কোনো কর্মীরা থাকেন না, সব বিজেপিতে যোগ দিচ্ছেন। এখন আর লাল পতাকা উড়ে না। ফলে সূর্য কান্ত মিশ্রের আশা পূরণ হচ্ছে না।
পাশাপাশি বলেন, তাঁর বউকে বড়লোক করার আশা নিরাশা করে দিয়েছেন মোদীজি। কেনকি তিনি নোটবন্দি করেছেন ফলে রাগ তো থাকবেই। এদিন জয়ের নেতৃত্বে ২৫০ জন তৃনমূল কর্মীরা গেরুয়া শিবিরে যোগ দেয়। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র ও মমতা বন্দ্যোপাধ্যায় সমান। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে বড়লোক করতে চাইছেন, আর সূর্য বাবু স্ত্রীকে। এমনটাই দাবি হীরক জয়ন্তীর নায়ক জয় ব্যানার্জীর। শুক্রবার শুধু সূর্য কান্ত মিশ্রকেই না মমতা বন্দ্যোপাধ্যায়কেও কালা দিবস পালন করার উপলক্ষে বিঁধেছেন জয়। তিনি বলেন মুখ্যমন্ত্রী কালা দিবস পালন করেছিলেন কারণ মোদীজি যদি অন্তত একদিন সুযোগ দেয় পুরোনো টাকা চালু করার তাহলে মাটির নিচ থেকে টাকা তুলে সেইগুলো চালাবে। কিন্ত নরেন্দ্র মোদী ওতটাও বোকা নয়। তিনি হলে সুপ্রতিষ্ঠিত, সুদক্ষ রাজনীতিবিদ। তিনি অন্ত্যোদয় প্রেমী। যার কারণে গ্রামে গ্রামে গরীরদের জন্য শৌচালয়, উজ্জ্বলা গ্যাসের ব্যবহার এনে দিয়েছেন।

No comments:
Post a Comment