তমলুকে ডেঙ্গুতে মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 November 2017

তমলুকে ডেঙ্গুতে মৃত ১


ফের ডেঙ্গু জ্বরে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্বমেদিনীপুর জেলার তমলুক পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শালগাছিয়াতে। মৃতের নাম দেবকান্ত মিত্র(৩৭)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার থেকে অসুস্থ হয় বেবকান্ত। সোমবার তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসার পর তাকে গত শুক্রবার সকালে চেড়ে দেওয়া হয়। বাড়ি চলে এলেও বিকেল থেকে আবার অসুস্থ হয়ে পড়ে। পুনরায় শুক্রবার আবার চিকিৎসার জন্য নাসিংহোমে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে কলকাতা পিজি হাসপাতালে রেফার করে দেয়।শুক্রবার রাতে মৃত্যু হয় তার। 

শনিবার সকালে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়।বাড়ির লোকের অভিযোগ চিকিৎসারর গাফিলতি কারনে তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকের আরো অভিযোগ এলাকায় নতুন ড্রেন  তৈরি করা হয়েছে। সেই ড্রেনে পরিস্কার পরিচ্ছন্ন  না করার ফলে মশার আশ্রয় নেয়। আর যার কারনে এলাকার অনেকেই জ্বরে আক্রান্ত হয়। তমলুক পুরসভা মশা নিধনের জন্য সেই ভাবে কোন উদ্দ্যোগ নেয়নি। যার ফলে এলাকায় ডেঙ্গু তথা জ্বরের প্রকোপ  বেড়েই চলেছে।।

No comments:

Post a Comment

Post Top Ad