বন্ধুকে খুন করল বন্ধু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 November 2017

বন্ধুকে খুন করল বন্ধু


পাণ্ডুয়া থানা এলাকার বালিহাটা গ্রামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। মৃত যুবকের নাম মহম্মদ সগির(৩৫)।আজ বিকেলে ওই যুবককে তার তিন বন্ধু ডেকে নিয়ে যায়। এরপর বিকেল সাড়ে ৫টা নাগাদ গ্রামের একটি পুকুর পাড়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয় তার।যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুরোনো শত্রুতার জেরে তাঁকে খুন করা হয়েছে। পাণ্ডুয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে অভিযুক্তরা অধরা এখনও।সূত্রের খবর মৃত সগির সম্প্রতি পুলিশের ইনফরমারের হিসেবে কাজ করছিল। কয়েকদিন আগে সে রেল ডাকাতির একটি চক্রের হদিশ দিয়েছিল রেলপুলিশকে। তার জেরেই আজ তাকে খুন হতে বলে অনুমান।

No comments:

Post a Comment

Post Top Ad