অটো উল্টে মৃত ২ আহত ৪ কোথায় পড়ুন বিস্তারিত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 17 November 2017

অটো উল্টে মৃত ২ আহত ৪ কোথায় পড়ুন বিস্তারিত

অটো উল্টে মৃত ২  আহত ৪ কোথায় পড়ুন বিস্তারিত




গৌরব দেবনাথ,হাবড়াঃ উত্তর ২৪ পরগনার হাবড়ার বয়েরঘাটার ভারতীনগরকলনীতে অটো উল্টে মৃত ২  আহত ৪
একের পর এক হাবড়া এলাকা জুড়ে ঘটেই চলেছে অটো দুর্ঘটনা।  ফের  আজ  বেলা ১টা নাগাদ হাবড়ার  কুমড়া নতুনহাট রুটের অটো উল্টে মারা গেল এক বছরের শিশু সহ এক বৃদ্ধা।  সুত্র মারফত জানা গেছে অটোটি কুমড়ো বাজারের দিকে নতুমহাট যাবার পথে অটোতে এক মদ্যপ যুবক ওঠে তার সাথে অটো চালকের অশান্তি বাধে। গাড়ি চলন্ত অবস্থাতেই চালকের সাথে মারামারি শুরু করে মদ্যপ আনন্দ বিশ্বাস। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায়, ঘটনাস্থলেই মারা যায় এক বছরের তুতুল রায় ও রুপকিনি মন্ডল ৬৫। দুই জনের বাড়ি হাবড়া ভারতীনগর কলনী এলাকায়। এলাকার লোকের তৎপরতায় আটোর নিচ থেকে সবাইকে বার করে হাবড়া হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তুতুল ও রুপকিনি দেবির।  এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে হাবড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।


No comments:

Post a Comment

Post Top Ad