বসিরহাট জেলা হাসপাতাল পরিদর্শনে এসে বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান বিস্ফোরক মন্তব্য করেন , নাম না করে উত্তর চব্বিশ পরগনার এক মন্ত্রীকে ল্যাম্প পোষ্টের সাথে বেধে পেটালে মানুষের রাগ যাবে। সরকার এবং মন্ত্রী তথ্য গোপন করছে । আমি নিজে হাসপাতাল পরদর্শন করে সুপারের সাথে কথা বলেছি এখন পর্যন্ত যতো জনের রক্ত পরিক্ষা হয়েছে তার ভেতর ২০শতাংশ লোকের ডেঙ্গু-জ্বর ধরা পরেছে। মহামারী হতেই পারে তবে তা মোকাবিলা করতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন তেরো জন ডেঙ্গু-জ্বরে মারা গেছেন আমি চ্যালেঞ্জ নিচ্ছি আপনি জেলা বাদদিন একবার বসিরহাটে এসে দেখে যান এখানকার পরিস্থিতি । এই বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রীকে। এহেন কুরচিকর মন্তব্যে রাজনৈতিক মহলে আলোরন সৃষ্টি হয়েছে ।
পাশাপাশি বুধবারই হাবড়া পৌরসভায় হাবড়া ব্লকের পঞ্চায়েত প্রতিনিধি ও হাবড়া পৌরসভার কাউন্সিলারদের নিয়ে ডেঙ্গু রোধে কি কি পদক্ষেপ নিতে হবে তারই রনকৌশল ঠিক করেন ।পৌর এলাকায় ছোট ছোট টিম করে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে ।হাসপাতালেও সেল টেস্ট এর ম্যাশিন আনা হয়েছে । যার ফলে খুব দ্রুতই রোগীদের সেল টেস্ট করা সম্বভ হবে ।অন্যদিকে মান্নানের করা মন্তব্যে জ্যোতিপ্রিয় বলেন আবদুল মান্নান শিক্ষক নামের কলঙ্ক । ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে । আমি যদি আমার বিধায়ক ,সভাপতি বা ওখানকার নেতাকে বলতাম ওনাকে যদি ধুতি খুলে আন্ডারপ্যান্ট আর পাঞ্জাবী পরিয়ে ল্যাম্প পোস্টে বেধে রাখলে কি ভালো হতো ? এই প্রশ্নও তোলেন খাদ্যমন্ত্রী ।রাজনিতিতে সঠিক যায়গায় না থাকায় তিনি পাগল হয়ে গেছেন বলেও দাবী করেন জ্যোতিপ্রিয় ।

No comments:
Post a Comment