মালদা,১৯ নভম্বরঃ কার্ত্তিক পূজার মেলা দেখে বাড়ি ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত এক আহত দুই। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
দুর্ঘটনাটি ঘটেছে,শনিবার গভীর রাতে হবিবপুর থানার গোরাবাড়ি এলাকায়। পুলিশ রাতেই আহতদের উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করেন। সেখানে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় এক বাইক আরোহী সঞ্জীব মার্ডির(২১)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মনোরঞ্জন হেমরম(২৭)। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বিকাস হেমরমকে(২৩)। পুলিশ জানিয়েছে,দুর্ঘটনার সময় তিন বাইক আরোহীর মাথায় হেলমেট ছিলনা। মৃত ও আহতদের বাড়ি হবিবপুর থানার কানতুর্কা গ্রাম পঞ্চায়েতের লোনসাগ্রামে।
আহত বিকাস হেমরম জানান,শনিবার রাতে তারা তিনজন একটি মোটর বাইকে চেপে কার্ত্তিক পূজার মেলা যান বেগুনবাড়ি এলাকায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে মোটর বাইক পরে যায় নয়ানজুলিতে। রাতেই খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা করেন। মোটর বাইক উদ্ধার করে হবিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

No comments:
Post a Comment