মা ও মেয়েকে খুনের চেষ্টা!! কোথায় ঘটল? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 November 2017

মা ও মেয়েকে খুনের চেষ্টা!! কোথায় ঘটল?


মালদা : বাড়ির মধ্যে মা ও মেয়েকে মাথা থেঁতলে খুনের চেষ্টা।আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।ঘটনাকে ঘিরে দানা  বেঁধেছে রহস্য।ঘটনাটি ঘটেছে মালদা শহরের বিশ্বনাথ মোড় এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, আহত মায়ের নাম সুকু খাতি ও মেয়ের নাম লক্ষী খাতি।গৃহকর্তা বিজয় খাতি একজন পুলিশ কর্মী ছিলেন।গৃহকর্তার কর্মসূত্রে পুলিশ লাইনে কোয়াটারে বসবাস করতেন এই পরিবার।তবে প্রায় দেড় বছর আগে বিজয় খাতি পুলিশ লাইনের কোয়াটারে আত্মহত্যা করেছিলেন।

স্থানীয় সূত্রে জানাগেছে,প্রায় দেড় মাস আগে বিশ্বনাথ মোড় এলাকায় বাড়ি কিনে বসবাস শুরু করেছিলো মা ও মেয়ে।তাদের সঙ্গে বসবাস করত তাদের এক কাকু সম্পর্কের ব্যক্তি।শনিবার সকালে বাড়ির পরিচালিকা গ্যরে ঢুকে দেখতে পান মা বিছানার ওপর ও মেয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।পরিচালিকার চিৎকারের স্থানীয়রা ছুটে এসে মা মেয়েকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেন ইংরেজবাজার থানায়।সাথে মা ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।বতর্মানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই মা ও মেয়ে চিকিৎসা চলছে।

এদিকে এমন ঘটনা সামনে আসতেই শনিবার সাত সকালে জোর চাঞ্চল্য ছড়াই বিশ্বনাথ মোড় এলাকায়।রাজীব চক্রবর্তী,সাবিত্রী ঘোষ সহ বেশ কিছু প্রতিবেশিরা জানান,এই মা ও মেয়ে সদ্য এলাকায় এসেছিলো তাই কারোর সাথে তেমন কোনো আলাপ ছিলো না।প্রতিবেশীদের সাথে তেমন কোনো কথাবার্তাও ছিলো না মা ও মেয়ের।এই মা ও মেয়ের সাথে এক কাকু সম্পর্কের আত্মীয় বসবাস করতেন।ঘটনার পর থেকেই তাদের সেই আত্মীয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।আমাদের অনুমান তাদের সেই কাকু সম্পর্কের আত্মীয়ই এই  দুজনকে খুনের চেষ্টা করেছে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে।পুলিশ ওই আত্মীয়কে খুঁজে বের করলেই ঘটনার কোনো কিনারা করা যাবে।

এদিকে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো ওই আত্মীয়ের খোঁজ পাওয়া যায়নি।এমন ঘটনা ঘটার পিছনের কারণের নানান দিক খতিয়ে দেখছে।

No comments:

Post a Comment

Post Top Ad