বাবার হাতে এবার খুন হতে হল ছেলেকে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মিনাখাঁ থানার চাপালি এলাকার ঘটনা। মৃতের নাম দিপু সর্দার(২৮)।
স্থানীয় সুত্রে খবর, মঙ্গলবার রাত ১২টা নাগাত টাকাপয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে তুমুল অশান্তি হয়। ঝগড়া চলাকালীন হঠাৎই অনিল সর্দার ছেলে দিপুকে বাঁশের চটা দিয়ে আঘাত করে। দিপু সর্দার(২৮) মাটিতে লুটিয়ে পড়ে । দিপুর স্ত্রী জয়ন্তী সর্দার চিৎকার করে আশেপাশের লোকজন জড়ো করে দিপুকে মিনাখাঁ হাসপাতাল নিয়ে যায়। কিছুক্ষণ পর হাসপাতালেই মারা যায় দিপু। দিপুর স্ত্রী জয়ন্তী সর্দার আজ মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করে শ্বশুর অনিল সর্দা
রের বিরুদ্ধে। অভিযুক্ত অনিল পলাতক।

No comments:
Post a Comment