চুরি যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 November 2017

চুরি যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ

তিন মাস আগে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ। বুধবার চুরি যাওয়া সেই মোবাইল ফোন দোকানদারের হাতে তুলে দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ অগষ্ট অশোকনগর থানার বিড়া স্টেশন বাজার এলাকায় একটি মোবাইলের  দোকান থেকে একটি মোবাইল  চুরি হয়। ১৮ অগষ্ট অশোকনগর থানায় চুরির একটি অভিযোগ দায়ের করে ওই মোবাইলের দোকানের মালিক। এই ঘটনায় তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ঘেটে দেখেন এক যুবক ফোনটি পকেটে ভরছে। অবশেষে প্রায় তিনমাস  পরে মঙ্গলবার রাতে দেগঙ্গার ভাসালিয়া এলাকা থেকে এক কলেজ ছাত্রকে পুলিশ গ্রেফতার করে। পুলিশি জেরায় সে শিকার করে নেয় ওই মোবাইলটি সে নিয়েছে। বুধবার মোবাইল দোকানের  মালিককে পুলিশ ফোনটি দিয়ে দেয়। ফোনটি হাতে পেয়ে পুলিশের ভূমিকায় খুশি দোকান মালিক। বুধবার অভিযুক্ত  সেক মুকিব আহমেদকে বারাসাত আদালতে তোলা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad