কলকাতা-খুলনা মৈত্রী এক্সপ্রেস নিয়ে মোদীর সঙ্গে তুলনা মমতার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 November 2017

কলকাতা-খুলনা মৈত্রী এক্সপ্রেস নিয়ে মোদীর সঙ্গে তুলনা মমতার


কলকাতা-খুলনার মৈত্রী এক্সপ্রেস নিয়ে  নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বৃহস্পতিবার কলকাতা ও বাংলাদেশ ট্রেনের শুভ উদ্ভোদনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লী থেকে ভিডিও কনফারেন্স করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। জয়ের দাবী, নরেন্দ্র মোদী খালি একটা রাজ্য নিয়ে নয় দেশের গোটা রাজ্যসহ বাইরের দেশের সঙ্গে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থারও কথা ভাবেন মোদীজি।এপার বাংলার সঙ্গে ওপার বাংলার পুরোনো মেলবন্ধন রক্ষা করতে তৎপর নরেন্দ্র মোদীও। তিনি যে দেশের তথা প্রত্যেক দেশবাসীর কথা ভাবেন এটাই তার দৃষ্টান্তমূলক উদাহরণ।

জয়বাবু বুধবারের কালা দিবস প্রসঙ্গে টেনে বলেন,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের ভাইপো,ভাইঝি সহ সবাই কালো টাকা কামাতে পারছেন না, কালো টাকাকে সাদা করতে হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর খুব কষ্ট হচ্ছে তাই ৮ই নভেম্বর তিনি কালা দিবস পালন করছেন রাজ্যজুড়ে। কালা দিবস তিনি কেন পালন করেছেন তৃণমূলরা তার ব্যাখ্যা দিয়ে বলেন,১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীকে কমিশনার বলেন নোটবন্দী করাতে তা নাহলে অর্থনৈতিক সমস্যা প্রকট হয়ে দাঁড়াবে। কিন্ত তখন ইন্দিরা গান্ধী বলেন, না যদি নোটবন্দী করানো হয় তাহলে তাঁর চেয়ার নিয়ে সমস্যা দেখা যাবে।জনগণের যা ক্ষতি হওয়ার হোক কিন্ত চেয়ার ছাড়া যাবে না। কিন্ত ২০১৭ সালে বিজেপি সুদক্ষ রাজনীতিবিদ্, শুভবুদ্ধিপরায়ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তাঁর নিজের চেয়ারের চিন্তা না করেই রাতারাতি নোট বাতিলের কথা ঘোষণা করেন।আর পাড়ায় পাড়ায় তৃণমূলের চ্যালা শাগরেদরা কালা দিবস পালন করছেন কারণ কালো লোকেরাই কালা দিবস পালনে ব্যস্ত।সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা সৃষ্টি করেছেন।নোটবন্দীর বিরোধিতা করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন, দিদি কিছুতেই ভুলতেই পারছেন না কালো টাকার কথা তাই একবছর পরে হঠাৎ মাথায় এসেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ত্রুটি খুঁজে পাচ্ছে না বিজেপির তাই নোটবন্দীর এক বছর পেরিয়ে যাওয়ার পরেও হঠাৎই চাড়া দিয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন মুকুল রায় ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তিনি জানেন, মুকুল বাবু তৃণমূলের মত বিজেপিকে ও পাক্কা করে তুলবেন।
পাশাপাশি ডেঙ্গু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজও বর্ধমানে এক ছাত্রী ডেঙ্গুতে মারা গেছে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জায় আসে না। তিনি কালা দিবস পালনে ব্যস্ত। তিনি বাইরে যাচ্ছেন, রোজা, ইফতার করছেন ভরা পেটে কিন্ত ডেঙ্গুতে মৃতদের হিসেব মাত্র ১৩ চোখে পড়ছে। তাঁর গুনতিতে ১৩ জন মারা গেছেন অথচ উত্তর ২৪ পরগণা সহ নদীয়ায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন ডেঙ্গুতে।তখন দিদি অন্য রাজ্যের কয়জন মারা গেল তার চিন্তা করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad